অতঃপর কিছু নেই
প্রভাত বৈদ্য
হারিয়ে গেছে মেঘলা দিনে, একলা থাকা রাত,
আবছা আলোয় বৃষ্টিফোঁটা, মুক্ত হাতে হাত।
সেই আলোতে একটু বাতাস, মুচকি হেঁসে যায়,
সারাটা দিন জানালা ভেজা, শীতল জ্যোছনায়।
রাতের হাওয়া যায় হারিয়ে, যায়না ঘরে রাাখা,
বাদল বুকে শ্রাবণ পাখির, বন্ধ দুটি পাখা।
কখনোবা একটু চাওয়া, একটু আলোর হাঁসি,
ভুলে ভরা বাঁকা চোখের, ভেলায় ভাসাভাসি।
ঠোঁটে লাজুক পাঁপড়ি ছুঁয়ে, ডুবছে প্রজাপতি,
ছেঁড়া পালক আকাশ ঘুরে, থমকে গেছে গতি।
নদীর জলে সুখ জমেছে, উঠছে দুলে ঢেউ,
দুহাত তুলে ডাকছে বুকে, খুব অচেনা কেউ।
দুচোখ তবু দেখছে ধুলো, দেখছে ভাঙা রথ,
ভুলেই গেছে পাখিটা তার ভালবাসার পথ।
নিউইয়র্ক

No comments:
Post a Comment